Wednesday, September 16, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

পাহাড়ে ‘ফুল বিজু’র মধ্য দিয়ে নতুন বর্ষবরণ উৎসবে মাতোয়ারা রাঙামাটি

Tuesday, 14 April, 2026.
in পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, লাইফ স্টাইল, সর্বশেষ সংবাদ
0
পাহাড়ে ‘ফুল বিজু’র মধ্য দিয়ে নতুন বর্ষবরণ উৎসবে মাতোয়ারা রাঙামাটি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসানঃ

পুরোনো বছরের ক্লান্তি, দুঃখ আর গ্লানি ঝেড়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে পার্বত্য জনপদে শুরু হয়েছে বর্ণিল উৎসবের জোয়ার।

রোববার (১২ এপ্রিল) ভোরের প্রথম আলো ফুটতেই উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী বিজু উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’।

ভোর থেকেই কাপ্তাই হ্রদ-এর তীরজুড়ে জমে ওঠে উৎসবের আবহ। শহরের কেরানী পাহাড়, রাজবাড়ী ঘাট ও গর্জনতলি এলাকায় দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা দল বেঁধে হ্রদের পাড়ে ভিড় করছেন। বন থেকে সংগ্রহ করা বুনো ফুল ও নিমপাতা দিয়ে তারা প্রার্থনা করেন এবং শান্তির প্রতীক হিসেবে হ্রদের জলে ফুল ভাসিয়ে দেন।

পাহাড়জুড়ে এখন উৎসবের সুর। চাকমাদের ‘বিজু’, তঞ্চঙ্গ্যাদের উৎসব, ত্রিপুরাদের ‘বৈসু’ এবং মারমাদের ‘সাংগ্রাই’—সব মিলিয়ে পুরো অঞ্চলে চলছে ‘বৈসাবি’র মহোৎসব। স্থানীয়দের বিশ্বাস, ফুল ভাসানোর এই প্রাচীন রীতি পুরোনো বছরের অশুভ দূর করে নতুন বছরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।

উৎসবের ধারাবাহিকতায় আগামীকাল পালিত হবে ‘মূল বিজু’। এদিন প্রতিটি ঘরে রান্না করা হবে ঐতিহ্যবাহী ‘পাজন’, যা বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্রস্তুত করা একটি বিশেষ খাবার। আর শেষ দিনে, অর্থাৎ নববর্ষে, ধর্মীয় আচার, প্রার্থনা ও গুরুজনদের আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই বর্ণিল আয়োজন।

পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে বিজুর এই আনন্দ উৎসব পরিণত হয়েছে সম্প্রীতি, ঐতিহ্য ও মিলনের এক অনন্য বন্ধনে।

Previous Post

শালীনতায় বৈশাখ উদযাপনের আহ্বানে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা ও দোয়া

Next Post

বাঘাইছড়িতে বিজিবির পক্ষ থেকে পোশাক ও খাদ্য সামগ্রী উপহার

Next Post
বাঘাইছড়িতে বিজিবির পক্ষ থেকে পোশাক ও খাদ্য সামগ্রী উপহার

বাঘাইছড়িতে বিজিবির পক্ষ থেকে পোশাক ও খাদ্য সামগ্রী উপহার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist