নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনির্বাচিত মন্ত্রী ছাচিংপ্রু জেরি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
শুক্রবার রাতে ঢাকা ন্যাম ভবনে দলের নেতাকর্মীর বহর নিয়ে পার্বত্যমন্ত্রী কে এই ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এসময় রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, রাঙ্গামাটি জেলা জাসাস সভাপতি মো. কামাল, উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. আবদুল মামুন, সিনিয়র সদস্য আজিম উদ্দিন ভুট্টো, সাবেক পৌর কমিশনার মো. বাবু ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ খাজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান রাঙামাটি সহ পার্বত্য এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

