নিজস্ব প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রাঙ্গামাটিতে সমাবেশ ও মিছিল করেছে রাঙ্গামাটি পৌর বিএনপি, জেলা জাসাস ও জেলা ওলামা দল।
মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এসময় রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি শফিইল আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহান্গীর আলম তালুকদার, ওলামাদলের আহ্বায়ক মাওলানা ইব্রাহিম ও সদস্য সচিব মাওলানা নোমান সহ রাঙ্গামাটি পৌর বিএনপি, জেলা জাসাস ও পৌর ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে হতে বিশাল এক মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে কাঠালতলী ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
বক্তব্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, আমি অত্যন্ত দৃঢ়কণ্ঠে বক্তব্য রাখতে চাই, স্বাধীনতা পরবর্তী সময়ে সারা বাংলাদেশে তখন ৪টি নির্বাচন তারা রাতের অন্ধকারে ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে নিয়েছে। তার পরবর্তীতে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের আপামর জনগণ দুই তৃতীয়াংশ ভোট দিয়ে বিএনপি সরকার কে নির্বাচিত করেছে। এই সরকার রাতের অন্ধকারের সরকার নয়। এই সরকার ডামি নির্বাচনের সরকার নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কারো দয়ায় প্রধানমন্ত্রী হয়নি। আজকে বিরোধী দল সহ ফ্যাসিস্ট সহ এনসিপি ভাইদের প্রতি কঠোর ভাষায় উচ্চারণ করেত চাই বিএনপি রাস্তায় রাজপথে আন্দোলন সংগ্রাম করতে করতে হামলা মামলার স্বীকার হতে হতে আজকে সরকারের দায়িত্ব নিয়েছে। পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

