নিজস্ব প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদল।
গতকাল রাতে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বুড়িঘাট ৮নং টিলা এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। পরে বুড়িঘাট পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ মিলিত হয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বা আওয়ামিলীগের কোনো ধরনের অরাজকতা ও নাশকতা মেনে নেওয়া হবে না। রাতের আধারে এখনো যারা লুকিয়ে লুকিয়ে গোপন মিটিং করেন তাদের কে সাবধান করে দিচ্ছি। আপনারা সাবধান হয়ে যান। এর পরিনতি ভালো হবে না।
এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আমি সকলকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের হতাশা আছে। হতাশা থাকবে। সেই হতাশার মধ্য দিয়েই আমামদের সামনে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন ও আবু হানিফ মীর, রাঙামাটি জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক মিলন, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইয়াছিন ও ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম জীবন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

