নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য যান্ত্রিক সমিতি কর্তৃক হয়রানি ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে এবং শহরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে সিএনজি পার্কিং এ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দেওয়া৭২ ঘন্টার আল্টিমেটাম শেষে কর্মবিরতি ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে নানিয়ারচর অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার ইসলামপুর ইব্রাহিম মার্কেটে অবস্থিত নানিয়ারচর অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা।
এবিষয়ে নানিয়ারচর অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ ইউনুস আলী বলেন, গত ১৩ই সেপ্টেম্বর পার্বত্য যান্ত্রিক সমিতি কর্তৃক হয়রানি ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে এবং শহরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে সিএনজি পার্কিং এ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আমরা জরুরি সংবাদ সম্মেলন করেছি। এবিষয়ে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট আমরা অভিযোগ করি। অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক কার্যালয়ে সমিতির প্রতিনিধিদের বৈঠক আহ্বান করা হয়। যার ফলে পূর্ব ঘোষিত ধর্মঘট ও কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হলো৷
এসময় নানিয়ারচর অটোরিকশা চালক সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা ও পরিচালনা কমিটির সদস্য প্রাপন চাকমা সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

