নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর শাসনোদ্বয় বন বিহারে ১৭তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নানিয়ারচর সদর ইউনিয়নের ১৮ মাইল শাসনোদ্বয় বন বিহার সংলগ্ন মাঠে দায়ক দায়িকাগণ বুদ্ধমূর্তি দান, সংঘ দান, পিণ্ড দান ও অষ্ট পরিষ্কার দান সব নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করে।
এসময় রাঙামাটি রাজবন বিহারের জৈষ্ঠ ভান্তে বৈশিষ্ট্য মহাস্থবির ও জ্ঞ্যানপ্রিয় মহাস্থবির, নানিয়ারচর রত্নাঙ্কুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ধর্মীয় দেশনা (উপদেশ) প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বুদ্ধমূর্তি দান, সংঘ দান ও অষ্ট পরিষ্কার দান ও কল্পতরু দানের পাশাপাশি ধর্মীয় গুরুদের মাঝে চিবর উৎসর্গ করবেন।
অনুষ্ঠানে নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, শাসনোদ্বয় বন বিহার অধ্যক্ষ কৌন্ডিন্য স্থবির ভান্তে, বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপক চাকমা ও সম্পাদক দীগন্ত চাকমা সহ হাজারো উপাসক উপাসিকাগণ উপস্থিত ছিলেন।
