নিজস্ব প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে নানিয়ারচরে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা বলেন, সাম্য, সমতা ও সমবায়ের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে যে কোন সমস্যা সমাধানে কাজ করতে পারি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোন অশুভ শক্তি আপনাদের কে ক্ষতি করতে পারবেনা। সমবায় সমিতির মাধ্যমে আপনারা সঞ্চয় জমা করে ভবিষ্যৎ উন্নয়নে কাজ করতে পারবেন।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সংগঠকদের মাঝে সম্মাননা স্বারক ও পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র্যালী বের হয়। র্যালীটি নানিয়ারচর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
নানিয়ারচর উপজেলা সমবায় অফিসার তাপস দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, নানিয়ারচর সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ ইউনুছ মিয়া ও নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মধুসূদন চাকমা।
নানিয়ারচর উপজেলা সিএনজি চালক সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্য মো. মাসুম রানার সঞ্চালনায় এসময় বিভিন্ন সমবায় সংগঠনের নেতাকর্মী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

