নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে বগাছড়ি হিল ভিডিপি ক্লাব ও সদস্যদের শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কক্ষে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ।
এছাড়াও সরকারি উন্নয়ন মূলক কাজে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে ও কথা বলেন বক্তারা।
এসময় লংগদু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাজহারুল মার্শেদ, নানিয়ারচর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. ওমর ফারুক, বগাছড়ি ১১নং প্লাটুন কমান্ডার খোরশেদ আলী ও ১২নং প্লাটুন কমান্ডার সৈয়দ আলী সহ উভয় প্লাটুনের দলনেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

