নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বুড়িঘাট ইউনিয়নের ৮নং টিলা এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।
এতে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৮নং টিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন।
এসময় নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসাইন ও সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

