নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ৬দফা দাবিতে দ্বিতীয় দিনের মত চলছে হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি।
রোববার (৫ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে টানা ২য় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করে উপজেলা স্বাস্থ্য সহকারীরা।
এবিষয়ে নানিয়ারচর হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইথিকা চাকমা বলেন, নিয়োগবিধি সংশোধন করে আমাদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। চাকুরির বয়স ২১বছর হয়ে গেল অথচ আমার কোন পদোন্নতি নেই।
জানতে চাইলে নানিয়ারচর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্য মহিম চাকমা জানান, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের স্বীকার হচ্ছি। ৬টি দাবি নিয়ে আমাদের কর্মবিরতি কর্মসূচি চলছে। আমাদের দাবি মেনে না নিলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কঠোর আন্দোলনে যাব।
হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা এসময় বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান সহ মোট ৬টি দাবি উত্থাপন করেন।
কর্মবিরতি কর্মসূচিতে নানিয়ারচর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি জীপন চাকমা, সদস্য মুক্তি দেওয়ান ও যবনিকা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

