নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও কানাডার উদ্যোগে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্ট্রোরেশন ফর কমিউনিটি রেজিলেন্স ইন সিএইচটি (বিইআরসির-সিএইচটি) প্রকল্পের আওতায় নানিয়ারচরে এআইজিএ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও ইকোসিস্টেম রেস্ট্রোরেশন এন্ড রেজিলেন্ট ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাকস (ইআরআরডি) প্রকল্পের সহযোগিতায় নানিয়ারচর উপজেলার রাঙ্গিপাড়া ও যাদুকাছড়া এলাকায় এই কার্যক্রমের আওতায় ৬০টি পরিবার কে ৬ হাজার টাকা হারে ৩লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। আর্থসামাজিক উন্নয়নে এলাকার গরিব, অসহায় ও দুস্থ্য পরিবার কে এই সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পের আওতায় আপনাদের কে ৬হাজার টাকা হারে দেওয়া হয়েছে। এই টাকা আপনারা অযথা খরচ করবেন না। এই টাকা আপনারা বিনিয়োগ করে আপনাদের আয় বর্ধন করতে পারেন।
এসময় ইউএনডিপির ইআরআরডি প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার বিহিত বিধান খীসা, রাঙামাটির করলিয়া প্রকল্পের ডিস্ট্রিক অফিসার সুকিরণ চাকমা, বিইআরসি প্রকল্পের ডিস্ট্রিক অফিসার কামনা শিষ খীসা, স্থানীয় কার্বারী তপন বিকাশ চাকমা ও ভ্রত চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
