নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে বগাছড়ি রাইজিং স্পোর্টস ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল ট্যুর্ণামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৭ অক্টোবর) সন্ধ্যায় বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ট্যুর্ণামেন্ট ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
বগাছড়ি রাইজিং স্পোর্টস ক্লাবের আয়োজনে ফাইনাল অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নিকো স্ট্রাইকারস এবং রানার্সআপ হয় ফায়ার ব্লেজারস দল।
মিনিবার ফুটবল ট্যুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠানে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইয়াসিন (ফায়ার ব্লেজার) এবং সেরা গোলদাতা নির্বাচিত হন নিকো স্ট্রাইকারস এর মোঃ আরাফাত।
এবারের অনুষ্ঠানে নিকো স্ট্রাইকারস, ফায়ার ব্লেজারস, ইয়াং স্টারস ও ফ্রিড ফাইটার্স সহ মোট ৪টি দল অংশগ্রহণকারী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি বলেন, একমাত্র খেলাধুলায় পারে ভ্রাতৃত্ববোধ তৈরী করতে। একমাত্র খেলাধুলায় পারে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরী করতে। তাই খেলাধুলা করতে হবে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে। একই সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে প্রস্তুতি নিতে হবে বলেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি।
নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, রাঙামাটি জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফনিন্দ্র চাকমা, রাঙামাটি জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু, রাঙামাটি জেলা জাসাস দলের সাধারণ সম্পাদক পতন চাকমা ও রাঙামাটি পৌর মৎস্যজীবি দলের সভাপতি দীপক চাকমা।
নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান মল্লিকের সঞ্চালনায় বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বগাছড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ শেখ, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী ও যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন, নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বেলাল হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

