নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নানিয়ারচরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং টিলা এলাকায় ৬নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুজ্জামান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের বিকল্প নেই। শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় বিষয়ের ও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে ইতোমধ্যেই আত্মপ্রকাশ করছেন তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসী তারেক রহমান কেই বেছে নেবেন বলেও জানান এই বিএনপি নেতা।
নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হেলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, রস্তম শরীফ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস এবং উপজেলার বিভিন্ন ইউনিট কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

