নানিয়ারচর প্রতিনিধিঃ
নানিয়ারচরে প্রজ্ঞাপুর বনবিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নের ধার্য্যাছড়ি এলাকায় এই পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রবারণা পুর্নিমা ঘিরে উপাসক উপাসিকাবৃন্দ আকাশ প্রদিপ দান, সংঘদান, হাজার বাতি দান, পিন্ডদান ও নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করেন। পরে ধর্মীয় ভান্তেরা দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকল জাতি গোষ্ঠীর সমন্বয়ে একটি রেইনবো নেশন গড়তে চান। সম্প্রতি সুষ্ঠুভাবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার বৌদ্ধ ধর্মালম্বীদের প্রতি বিশেষভাবে আন্তরিক। আসন্ন কঠিন চিবরদান অনুষ্ঠানের জন্য ও সরকার সর্বোচ্চ সহযোগিতা করে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা।
এ সময় নানিয়ায়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান অমর জ্যোতি চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. জহিরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন ও আহ্বায়ক সদস্য মো. পলাশ, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ সহ উপাসক উপাসিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
