নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নানিয়ারচরে দিনভর গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছে উপজেলা বিএনপি।
রোববার দুপুরে দলীয় নেতাকর্মীর বিশাল বহর নিয়ে উপজেলার বটবিল পাড়া এলালায় ব্যপক প্রচারণা চালিয়েছে সংগঠনটি।
২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক সহ ব্যপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি রণ বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, স্থানীয় ভারপ্রাপ্ত কার্বারী বিমলিন্দ চাকমা, নারী কার্বারী রুপায়না চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি তুতি মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রাঙ্গামাটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. মোঃ মাসুম, নানিয়ারচর উপজেলা যুবদল এর আহ্বায়ক বাবুল সর্দার, সদস্য সচিব মোহাম্মদ আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সাইফ, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম ও শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না সহ বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ মেরামতে ৩১দফা প্রস্তাবনা ও নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও রাঙামাটির শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতের উন্নয়নে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বিকল্প নেই বলেও জানান বক্তারা।
এদিকে বিকেলে নানিয়ারচর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ও সন্ধ্যায় ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি।

