নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর ট্রাক মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে নানিয়ারচর উপজেলার ইসলামপুরে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাৎসরিক আয় ব্যয়ের হিসাব, সদস্য সংগ্রহ ও সংগঠনের কার্যক্রম তরান্বিত করতে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান বক্তারা।
এসময় নানিয়ারচর ট্রাক মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ, সহসভাপতি মো. হুমায়ুন কবির শেখ, কোষাধ্যক্ষ মো. কালাম ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নানিয়ারচর ট্রাক মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর চালকরা নানিয়ারচরের সাথে সারা বাংলাদেশের বিভিন্ন বাজারে আনারস, আম, কাঠাল, ড্রাগন, কমলা, কলা, আদা, হলুদ ও গাছ বাশ সহ অনেক নামিদামি পণ্য সরবরাহ করে থাকেন।

