নিজস্ব প্রতিনিধিঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানিয়ারচর উপজেলার জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে অনুষ্ঠিত হচ্ছে কঠিন চীবরদান।
শুক্রবার সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে ৫ম বারের মতো কঠিন চীবরদান অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান ধর্মগুরু হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন, কাটাছড়ি বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বান লাভের আশায় দায়ক-দায়িকাগণ কুটির প্রাঙ্গণে চিবর তৈরি করেন।
অনুষ্ঠানের দ্বিতীয়াংশে বৌদ্ধ ধর্মালম্বী পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের মাঝে চিবর দান করবেন।
এসময় প্রধান উপাসক সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী স্বপন দেওয়ান, বিশেষ উপাসক ইঞ্জিনিয়ার নতু বড়ুয়া পলাশ, ঢিলা ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবির, কাটা শরীর রাজবল ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আনন্দ মিত্র মহাস্থবির, জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের সভাপতি অনল বিজয় চাকমা ও সাধারণ সম্পাদক বিপিন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
