মাহাদী বিন সুলতানঃ
২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় নানিয়ারচরে দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা ষিবিদ মো. হারুন মিয়ার সভাপতিত্বে এসময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী, অতিরিক্ত উপপরিচালক অরুন চন্দ্র রায় ও পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শাহরিয়াজ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২টি পৃথক ব্যাচে ৬০জন কৃষক কে জিএপি (গুড এগ্রিকালচারাল প্রাক্টিসেস) সম্পর্কে অবহিত করা হয় এবং উৎপাদিত পণ্যের জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে দেশের গণ্ডি পেরিয়ে একজন কৃষক উৎপাদিত পণ্যের গুনগত মান ঠিক রেখে কিভাবে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য বিক্রয় করতে পারে সেবিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে নানিয়ারচর উপজেলা কৃষি বিভাগ।
পরে রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কৃষিবিদ মনিরুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ না ভোট বিষয়ে উপস্থিত সকল কে অবহিত করেন।

