নিজস্ব প্রতিনিধিঃ
পরিবারের আর্থিক অনটনে থাকা এক কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর উপজেলার ২তরুণ ছাত্রনেতা। নানিয়ারচর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এক মেধাবী শিক্ষার্থী কে ২য় বর্ষে ভর্তির জন্য আর্থিক সহায়তা করেন তারা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সাইফ।
এবিষয়ে ছাত্রদল নেতারা জানান, সংগঠনের লক্ষ্য শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা। আর্থিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, ছাত্রদল সবসময়ে সেবিষয়ে সজাগ থাকবে বলেও জানান এই ছাত্র নেতারা।
এদিকে আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে এই কলেজ ছাত্রী। “আজকের এই সহায়তা আমার পড়াশোনা চালিয়ে যেতে অনেক অনুপ্রেরণা জোগাবে” বলেও জানান তিনি।
এসময় উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রমজান আহমেদ সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

