নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৩আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে মো. মহিবুল ইসলাম, মো. নিজাম ও মো. হোসেন নামে ৩ আসামী কে আটক করা হয়েছে।
নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম জানান, ১টি মামলার সাজাপ্রাপ্ত ও অপর একটি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মো. মহিবুল ইসলাম কে গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় অপর একটি চুরির মামলায় মো. নিজাম ও মো. হোসেন নামে ওয়ারেন্ট ভূক্ত ২আসামী কে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার।
এসময় নানিয়ারচর থানার এসআই মো. সোজাউদ্দৌলা, এসআই অনুপ পাইক ও এএস আই আনিসুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের পুলিশ সদস্যরা গ্রেফতার অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

