নিজস্ব প্রতিনিধিঃ
নবনির্বাচিত পার্বত্য মন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছাচিং প্রু জেরি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (২২ আগষ্ট) রাত সাড়ে ৯টায় ঢাকার বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রীর দপ্তরে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পার্বত্য মন্ত্রী সাবেক মন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন। পরে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
এসময় সাবেক পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা ও রাঙামাটি জেলা ছাত্রদল নেতা আব্দুল আহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

