নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে এ্যাডভোকেট দীপেন দেওয়ান’কে বিজয়ী করতে আসামবস্তি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা ফেব্রুয়ারী) বিকেলে রাঙ্গামাটি পৌরসভার আসামবস্তির লেমুছড়িতে ৫নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
পৌর কৃষকদলের সভাপতি মো. আল মামুনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকদলের জেলা সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন।
৫নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ মোস্তফার সভাপতিত্বে ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ইমরানের সঞ্চালনায় ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম রানা সহ বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শাকিল বলেন, তারেক রহমানের পছন্দের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। দীপেন দেওয়ানের পিতার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ্যাডভোকেট দীপেন দেওয়ান বেগম খালেদা জিয়ার কথায় সাড়া দিয়ে জেলা যুগ্ম জর্জ এর চাকরি ছেড়ে রাজনীতির মাঠে ত্যাগ ও শ্রম দিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী এ্যাডভোকেট দীপেন দেওয়ান কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনারা ঠকবেন না। যোগ্য প্রার্থী দীপেন দেওয়ান আপনাদের ভোটের মূল্য রাখবেন। এই এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানান বিএনপির এই নেতা।

