নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির দুর্গম বরকল উপজেলার বন্যা কবলিত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ২৯৯নং আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
শনিবার (১১ জুলাই) রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগীতার আশ্বাস দেন। দীপেন দেওয়ান এমপি বরকল উপজেলার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থদের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, পিআইও মোঃ আব্দুল কাইউম খান, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদদীন, পৌর বিএনপির সিঃযুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক বেপারী, সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

