নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে মতবিনিময় করেছে শাহ আমানত পাড়া সমাজ কমিটির সদস্যরা।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটির ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে তার নিজ বাসভবনে সমাজ কমিটির সদস্যদের সাথে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন, শাহ আমানত পাড়া সমাজ কমিটি সভাপতি মো. মাহফুজ উদ্দিন।
এসময় কমিটির সহ সভাপতি মোঃ নুর নবী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হারুনর রশীদ (বাবুল), সহ সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপদেষ্টা মো. বাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন রেজা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শিপন মিয়া সহ সমাজ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২৯৯নং আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধানের শীষের পক্ষে কাজ করারও ঘোষণা দেন কমিটির সদস্যরা।

