সিয়াম হোসেনঃ
রাঙামাটির তবলছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে তবলছড়ি বাজারে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তবলছড়ি ওয়ার্ড বিএনপির আয়োজনে তবলছড়ি বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় দীপেন দেওয়ান বলেন, তারেক রহমান ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের কে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে পার্বত্য চট্টগ্রামে ব্যপক উন্নয়ন সাধিত হবে।

