Monday, October 12, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটির ১০উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অভিযান

Sunday, 11 October, 2026.
in কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি, নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, সর্বশেষ সংবাদ, স্বাস্থ্য
0
ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটির ১০উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অভিযান
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আহমদ বিলাল খানঃ

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় রোগটির বিস্তার রোধে সরকারি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলায় মসজিদ ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অভিযানের আওতায় রয়েছে রাঙ্গামাটি সদর, বাঘাইছড়ি, বরকল, লংগদু, নানিয়ারচর, কাপ্তাই, জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী ও রাজস্থলী উপজেলা। এসব এলাকার মসজিদ এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের আশপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন মাস প্রতি শনিবার সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজ নিজ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মসজিদ ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজনন না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।

তিনি বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি এ ক্ষেত্রে প্রজননস্থল হয়ে উঠতে পারে। তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার করা এবং পানি জমতে না দেওয়া ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায়।

তিনি আরো বলেন, রাঙ্গামাটির ১০টি উপজেলায় এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাকেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিয়মিত তদারকি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।

Previous Post

রাঙামাটিতে শুভ মহালয়া ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

Next Post

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলা বিএনপির মতবিনিময় সভা

Next Post
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলা বিএনপির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলা বিএনপির মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist