নিজস্ব প্রতিনিধিঃ
স্থানীয় সরকার পরিষদ (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী নানিয়ারচরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে দুটি দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার দুপুরে নানিয়ারচর উপজেলা সদরে স্থানীয় চর বাজারে আদালত পরিচালনা করেন, নানিরাচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম।
এ সময় স্থানীয় শামসুল আলম ও হৃদয় সাহা নামের ২ ব্যবসায়ী কে ২ হাজার টাকা জরিমানা আদায় করে নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম বলেন, নানিয়ারচরে উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং করা হবে। বেআইনিভাবে কেউ ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।

