নিজস্ব প্রতিনিধিঃ
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাৎবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা, ইএ-থি এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোমবার বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার এবং মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই সাহসী নৌসদস্যের প্রতি শ্রদ্ধা জানান নৌবাহিনীর সদস্যরা। । গার্ড অব অনার শেষে ট্রোমান খীসার সম্মানে গান ফায়ার স্যালুট প্রদান করা হয়। পরে বৌদ্ধ ধর্মীয় রীতি ও প্রথা অনুযায়ী তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এদিকে ট্রোম্যান খীসার মরদেহ এলাকায় পৌঁছালে রামহরিপাড়ায় স্বজন ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ।
এ সময় নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা সহ নৌবাহিনীর কর্মকর্তাগণ, সামরিক-বেসামরিক সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর গার্ড অব অনার শেষে অবসরপ্রাপ্ত সশত্রবাহিনী কল্যাণ পরিষদ, মহাপূরম উচ্চ বিদ্যালয় ও নৌবাহিনীতে কর্মরত পাহাড়ি সম্প্রদায়ের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
এছাড়াও জাতিসংঘ মিশনে তাঁর অসামান্য অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধান এই সাহসী নৌসদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য ট্রোম্যান খীসা নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরিপাড়া এলাকার সুবিমল খীসা ও গঙ্গা দেবী চাকমার সন্তান। ২০০৬ সালের ১লা জুন তিনি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগদান করেন। ২০২৫ সালের ডিসেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে কর্তব্যরত অবস্থায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ভারতের একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নৌবাহিনীর ইএ-থ্রি হিসেবে মিশনে দায়িত্ব পালন করছিলেন। ট্রোমান খীসা তার স্ত্রী রূপা চাকমা ও দুই কন্যা সন্তান রেখেন যান।

