নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, চোর, ও কিশোর সহ ৮ জন আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করে পলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের ১নং পাথরঘাটা, রিজার্ভ বাজার এলাকার রিন্টু ত্রিপুরা, রিজার্ভ বাজার, মহসিন কলোনী এলাকার মোঃ রফিক (৪০), আপার রাঙ্গামাটি স্কুল সংলগ্ন মোঃ ফজলে রুহানী (২০), পানিরনাল পশ্চিম বড় ভেহুলা এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪৪), ফকিরহাট বাজারের সুরুঙ্গা মন্দিরের পার্শ্ব হতে রিমন নাথ, চুরি সংক্রান্ত অপরাধ জড়িত থাকায় গ্রেফতার করা হয়। রাঙ্গামাটির তবলছড়ি এলাকার পিতা-মফিজ উদ্দিনের ছেলে মাহিন (১৩), তবলছড়ি ৪নং ওর্য়াড এলাকার আরিয়ান (১২) ও তবলছড়ি, ৪নং ওয়ার্ড এলাকার মো. আরিফূল (১২) সহ মোট ৮জন কে আটক করা হয়।
এবিষয়ে গ্রেফতারকৃত ০১নং হতে ০৫নং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ।

