নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) কাপ্তাই থানা পরিদর্শন করেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাঙামাটির পুলিশ সুপার থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান কাপ্তাই থানার অফিসার ইনচার্জ।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন।
এছাড়াও থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পুলিশ সুপার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম ও কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

