নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ইউএনও এর উদ্যোগে উপজেলায় কর্মরত ৩৭জন গ্রাম পুলিশ সদস্য কে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বাই সাইকেল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।
বাইসাইকেল বিতরণকালে নির্বাহী কর্মকর্তা বলেন, আপনারা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এই বাইসাইকেল পেয়েছেন। এই সাইকেল আপনাদের কর্মক্ষেত্রে সুবিধা প্রদান করবে। আপনারা সঠিকভাবে এর রক্ষণাবেক্ষণ করবেন।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, বুড়িঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রমোদ খীসা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. রুবেল রানা, যুবদলের সদস্য সচিব মো. আলী ও ছাত্রনেতা সাইফুল ইসলাম সহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

