নিজস্ব প্রতিনিধিঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার আয়োজনে সুশীল সমাজ সংগঠন (সিএসও), কমিউনিটি–ভিত্তিক সংগঠন (সিবিও) এবং সিসিএম সদস্যদের মাঝে নানিয়ারচরে সামাজিক বিশ্লেষণ ও সামাজিক জবাবদিহিতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর হর্টিকালচার হলরুমে ২৫জন সদস্যদের অংশগ্রহণে সামাজিক বিশ্লেষণ (SA) ও সামাজিক জবাবদিহিতা (SAT) উপকরণ বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং সরকারি ও বেসরকারি সেবার মান উন্নয়নে সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষকরা বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে সামাজিক বিশ্লেষণ ও জবাবদিহিতার ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে উন্নয়ন কার্যক্রমের সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
প্রশিক্ষণে সিএমও, সিবিও ও সিসিএম সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিজ নিজ সংগঠন ও কমিউনিটি পর্যায়ে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।
এসময় আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস এর আওতাধীন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুশোভন চাকমা, সহকারী এমইএল কর্মকর্তা রাজর্ষী চাকমা ও সহকারী প্রকল্প কর্মকর্তা তুগুন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
