নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে নানিয়ারচরে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও সংস্থা ইউয়েভ এর পিভিএডব্লিউজি-সিএইচটি প্রকল্পের আয়োজনে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্খা” এই প্রতিপাদ্যে এবারে দিবসটি পালিত হয়।
বুধবার (১২ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে নানিয়ারচর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব দাশ পুরকায়স্থ বলেন, একটা দেশের মূল চালিকাশক্তি হচ্ছে যুবক। এদেশের যুবকরাই ২৪ এর গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত দিয়েছে৷ আমাদের যুবকরা আগামীর বাংলাদেশ কে কোথায় দেখতে চাই তার উপর নির্ভর করবে। পাশাপাশি যুব সমাজ কে মাদক সহ সকল অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে।
এসময় প্রকল্পের ম্যান্টর টুম্পা দাশের সঞ্চালনায় সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, নানিয়ারচর থানা প্রতিনিধি এসআই মোয়াজ্জেম হোসেন, প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা ও প্রোগ্রাম অফিসার রুনু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন। এর আগে উপজেলা প্রাঙ্গণে যুব দিবসের র্যালী করে সংগঠনটি।

