নিজস্ব প্রতিনিধিঃ
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি টিটিসি এর প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জাফর আলম।
বক্তব্যে রাঙামাটি টিটিসি এর প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জাফর আলম বলেন, দালালের খপ্পরে না পড়ে, সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে কেউ প্রতারণার স্বীকার হবেন না।
নানিয়ারচর প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমার সভাপতিত্বে ও নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামালের সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান ও নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

