নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে বগাছড়ি এলাকার অসুস্থ মহিলাকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে নানিয়ারচর জোন সদরে অসুস্থ এক নারীর উন্নত চিকিৎসার জন্য তার স্বামী কে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র পক্ষ থেকে জোন উপ-অধিনায়ক শেখ মোহাম্মদ নাঈম এই আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় জোন উপ-অধিনায়ক মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

