বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ই নভেম্বর) সকালে বরকল উপজেলা সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং স্থানীয় সার্বিক উন্নয়ন নিশ্চিতকল্পে সুশীল সমাজ, সংসদ সদস্য প্রতিনিধি, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারওয়ার এর সভাপতিত্বে এসময় রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ শাহ আলম সওদাগর, বরকল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, বরকল উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম , বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগী ভূমিকার সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। যাত্রী বাহি লঞ্চের বিভিন্ন সমস্যা নিয়ে মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। একই সাথে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান বক্তারা।

