নিজস্ব প্রতিনিধিঃ
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের অগ্নি সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নানিয়ারচর উপজেলা যুবদলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নানিয়ারচর উপজেলা সদর ইউনিয়নের নানিয়ারচর সিএনজি স্টেশন এলাকায় এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুবদলের নেতাকর্মীরা এসময় দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের অগ্নি সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দেন।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, যুবদলের সদস্য সচিব মো. আলী, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মুন্না, মৎস্য দলের সভাপতি আছমত আলী বাছা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
