নানিয়ারচর সংবাদদাতা
“বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন।” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে আলোচনা ও র্যালী অুনষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কানাডা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় এই সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ফারুক আহমেদ সাব্বির।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসুন আমরা বাল্যবিবাহ বন্ধে সচেতন হই,। মেয়ে শিশুর অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।
এসময় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, রাঙ্গামাটি ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন টিটু ও নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

