কামরুল ইসলাম আকাশঃ
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে নানিয়ারচরে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১লা নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম।
সভায় বক্তারা বলেন, দক্ষ যুব গড়বে, সবার জন্য বাংলাদেশ। যুবদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতি আধুনিকতার ছোয়া পায়। দেশ কে এগিয়ে নিতে হলে যুব সমাজ থেকে মাদক ও দুর্নীতি প্রতিরোধ করতে হবে।
নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমার সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। র্যালীটি নানিয়ারচর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলার পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে নানিয়ারচর উপজেলার যুব নিবন্ধিত ক্লাব সমূহ সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
