নিজস্ব প্রতিনিধিঃ
নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে বেইজিং নারী সম্মেলনের ৩০বছর পূর্তি উপলক্ষে নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কোয়ালিটি চাকমা ও নারী কার্বারী অর্মিতা চাকমা।
এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা যতি চাকমার সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার হলে পুরুষের পাশাপাশি নারীদের ও এগিয়ে আসতে হবে। নারীর প্রতি হওয়া সমাজের যে কোন অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এজন্য শিক্ষার বিকল্প নেই। সু শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হলেই নারীর প্রতি সহনশীলতা কমে আসবে।
পরে নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালি শুরু হয়। র্যালিটি নানিয়ারচর উপজেলার প্রধাক সড়ক প্রদক্ষিণ করে নানিয়ারচর সিএনজি স্টেশন এসে শেষ হয়।
এসময় কমিউনিটি চেঞ্জ মেকার (সিসিএম) সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

