নিজস্ব প্রতিনিধিঃ
জুরাছড়ি উপজেলায় নব নির্মিত পরিষদের ভবন, হলরুম ও জুরাছড়ি থেকে বনযোগীছড়া জিসি ভায়া এরাইছড়ি ঘাট সড়ক উদ্বোধন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
বৃহস্পতিবার সকালে তিনি উপজেলায় পৌছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
পরে সাবেক পার্বত্য মন্ত্রী জুরাছড়ি সদর থেকে বনযোগীছড়া জিসি ভায়া এরাইছড়ি ঘাট সড়ক এবং নব নির্মিত পরিষদের ভবন ও হল রুম উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও হেডম্যান – কার্বারীদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিল বরণ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, চার ইউপি চেয়ারম্যানগণ, থানা অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী পারভেজ আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

