কামরুল ইসলাম আকাশঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে সংবর্ধনা দিয়েছে নানিয়ারচর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি যাওয়ার পথে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ সাব্বির, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো কবির হোসেন, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, পলাশ হোসন, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম, ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও সহ সভাপতি হাফেজ হাসানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়য়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নানিয়ারচর উপজেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটনসহ বিভিন্ন খাতের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

