কামরুল ইসলাম আকাশঃ
নানিয়ারচরে ত্রিশরন কল্যাণ পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার দেশনালয়ে দিবসটি উপলক্ষে এই মহতি পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও হাজার বাতি দান সহ নানাবিধ দানানুষ্ঠানের আয়োজন করে ত্রিশরন কল্যাণ পরিষদ।
এতে দেশনা প্রদান করেন, নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার অধ্যক্ষ বিশুদ্ধা নন্দ মহাস্থবির ও উপাধ্যক্ষ ভাবনা প্রিয় ভিক্ষু।
এসময় নানিয়ারচর ত্রিশরন কল্যাণ পরিষদের সভাপতি পুরু রঞ্জণ চাকমা, সাধারণ সম্পাদক টুকুমনি চাকমা, নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক উষা কিরণ চাকমা, স্থানীয় ইউপি সদস্য পরেশ চাকমা ও ত্রিস্মরণ কল্যাণ পরিষদের সদস্য সদস্যা সহ পুন্যার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে কেটে কেটে ত্রিশরন কল্যাণ পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন, নানিয়ারচর রত্নাঙ্কুর বিহার অধ্যক্ষ বিশুদ্ধা নন্দ মহাস্থবির।
