নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়য়ের এসএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭বছর পরে আবারো যেন ফিরে পেয়েছে প্রাণের আড্ডা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সারাদিন নানিয়ারচর উপজেলা সদর থেকে ইন্জিনচালিত বোটে করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীস্থল, বালুখালী, কাপ্তাই লেক ও সুবলং ঝর্ণার বিভিন্ন এলাকা ও প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেছেন তারা।
কাপ্তাই হ্রদ ভ্রমণকারীরা জানায়, দেশে বিদেশে অনেক জায়গায় তারা ঘুরে বেড়ান। তবে কাপ্তাই হ্রদেই যেন তাদের প্রানের আড্ডা মেলে।
এসময় নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়য়ের এসএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থী মানসী চাকমা, জ্যোতি চাকমা, জবা চাকমা, মহিউদ্দিন, হালিমা আক্তার, মনিকা চাকমা ও যবনিকা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

