Monday, October 12, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা
  • কৃষি
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

নানিয়ারচের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

বড়পুল পাড়ায় সেতু চান স্থানীয়রা

Saturday, 5 September, 2026.
in নানিয়ারচর, রাঙ্গামাটি, রাজনীতি, সর্বশেষ সংবাদ
0
নানিয়ারচের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

নানিয়ারচর প্রতিনিধি:

নানিয়ারচরে সাবেক্ষ্যং ও নানিয়ারচর সদর ইউনিয়নে সংযোগ সড়কে খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। গুরুত্বপূর্ণ এই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণ হলে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা সহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

শনিবার সরেজমিনে দেখা যায়, সাবেক্ষ্যং ও সদর ইউনিয়নের মানুষের জন্য খালের উপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাকো দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পথে চলাচল করেন। কিন্তু স্থায়ী একটা সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খালের পানি বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তখন পারাপারে ঝুঁকি বাড়ার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে তৈরি হয় অনিশ্চয়তা। কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হয়।

স্থানীয়দের দাবি, একটি স্থায়ী সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই হবে না, বরং প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে, কৃষকরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন এবং ব্যবসার পরিধিও বাড়বে।

জানতে চাইলে স্থানীয় পনেল চাকমা বলেন, এই সড়ক ও বাঁশের সাঁকো ব্যবহার করে প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে এলাকার লোকজন চলাচল করে। আমরা এর আগে বারবার এই একটা সেতুর জন্য আবেদন করেছি। কিন্তু গত সরকারের আমলে আমরা একটি সেতু পাইনি। রাস্তাঘাট উন্নয়ন না হলে এলাকার প্রকৃত উন্নয়ন হবেনা। তাই আমরা জোর দাবি জানাবো দ্রুত সময়ে এলাকাবাসীর উন্নয়নে একটা সেতু নির্মাণ করে দেওয়া হোক।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, নানিয়ারচর উপজেলাধীন সাবেক্ষ্যং ও পাতাছড়ি এলাকার যে সংযোগ সড়ক রয়েছে এটা খুবই দুর্গম একটা এলাকা। নানিয়ারচর সদর ইউনিয়নের পাতাছড়ি ও সাবেক্ষ্যং ইউনিয়নের সংযোগ সড়কে একটি সেতু খুবই গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে। এখানে পাড়া, স্কুল, ক্যাং ও মন্দির আছে। এখানে শিক্ষার্থীরা অনেক দুভোগের মধ্য দিয়ে চলাচল করে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমি নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এ ব্যপারে সুনজর দেওয়ার জন্য। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবি থাকবে সাবেক্ষ্যং রোড থেকে নানিয়ারচর সদর ইউনিয়নের সংযোগ সড়ক ও এই সড়কে একটি সেতু নির্মান করে দেওয়ার জন্য। এতে করে এই এলাকার জনগণের মাঝে উন্নয়নের সুষম বন্টন হবে। আমরা নির্বাচনপূর্ব মুহুর্তে যেই প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগে এই এলাকায় স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্বাচনের পরে হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হবে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেবে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

Previous Post

জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে আনন্দ শোভাযাত্রা

Next Post

ডেঙ্গু প্রতিরোধে নানিয়ারচরে র‍্যালি ও আলোচনা

Next Post
ডেঙ্গু প্রতিরোধে নানিয়ারচরে র‍্যালি ও আলোচনা

ডেঙ্গু প্রতিরোধে নানিয়ারচরে র‍্যালি ও আলোচনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ইডিটর ইন চিফঃ আনোয়ার আল হক।

সম্পাদকঃ মাহাদী বিন সুলতান। নির্বাহী সম্পাদকঃ নিগার সুলতানা।

উপদেষ্টাঃ মো. নুরুজ্জামান।

ঠিকানাঃ চেম্বার অব কমার্স ভবন, রাঙামাটি পার্বত্য জেলা।
No Result
View All Result
  • Home Page
  • Sample Page

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist