নিজস্ব প্রতিনিধিঃ
জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে অনুষ্ঠিত জেলা সম্মেলনের উদ্বোধন করেন, মন্দিরের প্রধান পুরোহিত রনধীর চক্রবর্তী। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
জাগো হিন্দু পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তীর সভাপতিত্বে এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা মিলন শর্মা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সম্মেলনের অন্যান্য র্কাযক্রম শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়।
