নিজস্ব প্রতিনিধিঃ
চলমান টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ধ্বসে সৃষ্ট দুর্যোগে নানিয়ারচরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের চৌধুরীছড়া এলাকায় পাহাড় ধ্বসে সুখমনি চাকমা ও তালুকচন্দ্র চাকমা কে এই মানবিক সহায়তা বিতরণ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দয়াল দাশ ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়। আমাদের মানবিক সহায়তা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তশালীরা ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
খাদ্যশস্য ও আর্থিক সহায়তা বিতরণকালে নানিয়ারচর উপজেলা সিএনজি সমিতির সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

