নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১জন মাদক কার্বারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট হতে ৬ বোতল বিদেশি মদ ও ৮টি বিদেশী বিয়ার ক্যান জব্দ করা হয়।
বুধবার রাত সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ।
এসময় খাগড়াছড়ি জেলার পানছড়ি পুলিনপুর এলাকার সাথী রানী চাকমা নামে এক নারী কে আটক করা হয়।
এবিষয়ে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

