নিজস্ব প্রতিনিধিঃ
এনজিও সংস্থা আশিকার আয়োজনে নানিয়ারচরে পুষ্টি উন্নয়ন ও পুষ্টিহীন শিশু জরিপ এবং যাচাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় এই এলাকার ৭টি শিশুর পুষ্টিহীনতা বিষয়ে খোঁজ খবর নেন সংশ্লিষ্টরা। পরে পুষ্টিহীন এসব শিশুর জন্য আশিকার ১৮৩৫টাকা হারে অর্থ সহায়তা বিতরণকল্পে শিশুর অভিভাবকদের বিকাশ নাম্বার যাচাই করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কো-অর্ডিনেটর সুইমংচিং মারমা, ফিল্ড কো-অর্ডিনেটর জীবন্ত তালুকদার ও সিএনপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

