নিজস্ব সংবাদদাতাঃ
নানিয়ারচরে বৈসাবী উদযাপন উপলক্ষে হাতিমারা মৈত্রী ইয়ুথ ক্লাবের আয়োজনে ফুটবল ট্যুর্ণামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের হাতিমারা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমা।
মাসব্যাপী এই খেলায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বালুখালি কিল্ল্যমুরা ফুটবল দল ও ঘাগড়া ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার নির্ধারিত সময়ে গোল শুন্য (ড্র) হওয়ায় পেনাল্টি শুটআউটে বালুখালির কিল্ল্যমুরা দল ৬-৪ গোলে ঘাগরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল কে নগদ ২০হাজার ও ট্রফি তুলে দেয় অতিথিরা।
এ সময় ক্লাবের সভাপতি সুবিনয় চাকমার সভাপতিত্বে ৩ নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ৪নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, নানিয়ারচর উপজেলার যুব এসোসিয়েশন সভাপতি বিভায়ন চাকমা, এসোসিয়েশন দপ্তর সম্পাদক সাগর দেওয়ান ও এসোসিয়েশন ক্রীড়া সম্পাদক সমিরন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

